রাজধানীর উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টা ২০ মিনিটের দিকে ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালায় উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে তাকে থানায় নেওয়া হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।











