spot_img
spot_img

নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে চরমোনাই পীরের অবস্থান সঠিক নয়: এনসিপি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান।

তিনি বলেন, জুলাইয়ের চেতনা ও আকাঙ্ক্ষার প্রশ্নে ইসলামী আন্দোলন কোনো ধরনের নমনীয়তা বা মীমাংসার পথে হাঁটলে তা হবে জুলাইয়ে দলটির নিজেদের ভূমিকা ও অবস্থানের সঙ্গে এক ধরনের প্রতারণা।

শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মাওলানা সানাউল্লাহ খান বলেন, জুলাই-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যে গুরুত্ব ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তার অন্যতম প্রধান কারণ জুলাই গণঅভ্যুত্থানে দলটির প্রকাশ্য ও সক্রিয় ভূমিকা। বিভিন্ন মহলে দলটির এই ভূমিকার প্রশংসা প্রায়ই শুনতে পান বলে উল্লেখ করেন তিনি। বিশেষ করে এনসিপির বিভিন্ন বৈঠকেও জুলাইয়ে ইসলামী আন্দোলনের ভূমিকা নিয়ে ইতিবাচক আলোচনা ও প্রশংসা করা হয়।

তিনি বলেন, সেই জায়গা থেকে এনসিপির সঙ্গে ইসলামী আন্দোলনের সম্পর্ক বরাবরই ভালো। এনসিপিও এই সম্পর্ক ভালো রাখার ব্যাপারে আন্তরিক। জুলাইয়ে ইসলামী আন্দোলনের ভূমিকার কারণে দলটির প্রতি এনসিপির শীর্ষ নেতৃত্ব সব সময় ইতিবাচক মনোভাব পোষণ করেন।

তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনা ও আকাঙ্ক্ষার প্রশ্নে ইসলামী আন্দোলন কোনো ধরনের নমনীয়তা বা মীমাংসার পথে হাঁটলে তা হবে জুলাইয়ে দলটির নিজেদের ভূমিকা ও অবস্থানের সঙ্গে এক ধরনের প্রতারণা।

সানাউল্লাহ খান ধারণা প্রকাশ করেন, চরমোনাই পীর হয়তো দরদের জায়গা থেকে ভাষাগতভাবে কিছুটা সহনশীল অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করার জায়গাটিতে চরমোনাই পীরের অবস্থান সঠিক হয়নি।

ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ও অ্যাক্টিভিস্টরা তাদের লেখা ও বক্তব্যের মাধ্যমে বিষয়গুলো পরিষ্কার করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এর মধ্যে অনেকে বিষয়গুলো পরিষ্কার করেছেন বলেও জানান।

তিনি আরও বলেন, জুলাইয়ে ইসলামী আন্দোলন যে সাহসী ও স্পষ্ট ভূমিকা রেখেছে সেই চেতনার জায়গাতেই দলটি অটল ও অবিচল থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ