spot_img
spot_img

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ইসরাইলি হামলা, শহীদ ১

গাজ্জা উপত্যকার মধ্যাঞ্চলে দখলদার ইহুদিবাদী সন্ত্রসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইললি বাহিনীর ড্রোন হামলায় এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজ্জার বিভিন্ন এলাকায় ব্যাপক গুলিবর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী।

শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সূত্র জানায়, গাজ্জার মধ্যাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবিরের উত্তরে নিউ ক্যাম্প এলাকার ফারহুদ মোড়ে দখলদার ইসরাইলি বাহিনী ড্রোন হামলায় দিয়াব ঈসা ওমর রাদি শহীদ হয়েছেন।

এদিন সকালে গাজ্জা শহরের দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় ত্রিশতম সড়কে দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইসরাইল। এতে চারজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এ ছাড়া গাজ্জা শহরের পূর্বাঞ্চলীয় দারাজ এলাকায় আল-মা’আমেল সড়কে ইসরাইলি হামলায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলেও হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। খান ইউনিস শহরের দক্ষিণাঞ্চলে আল-তিনা সড়কে দখলদার ইসরাইলি বাহিনীর সামরিক হামলায় ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে। একই সময়ে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে ইসরাইলি ট্যাংক থেকে গুলি চালানো হয়। শহরের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতেও সামরিক যান থেকে গুলিবর্ষণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তাদের মধ্যে একজন আগে আহত হয়েছিলেন। পরে সেই ক্ষত থেকে তিনি মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরাইলি হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। এসব হামলায় আবাসিক এলাকা এবং বাস্তুচ্যুতদের অবস্থানস্থলগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সূত্র: ওয়াফা, আনাদোলু, সাবা, ফিলিস্তিনি তথ্যকেন্দ্র

spot_img
spot_img
spot_img

সর্বশেষ