spot_img
spot_img

আওয়ামী লীগ দমন করা সরকারের সাংবিধানিক দায়িত্ব, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আওয়ামী লীগকে দমন করা বিরোধী দলের দায়িত্ব নয়, এটি সরকারের সাংবিধানিক দায়িত্ব।

শুক্রবার (২০ নভেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা এবং ছাত্রশিবিরের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে মাঠে আছি, প্রতিবাদ জানিয়েছি। লীগ দমন করা কোনো বিরোধী দলের কাজ নয়। সরকারে থেকে তারা ঘুরে বেড়াবে, প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখবে, আর আমরা গিয়ে মারামারি করে ফৌজদারি অপরাধ করব, এমনটা তো হতে পারে না। সংবিধান আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করেছে।’

তিনি বলেন, সরকার যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা চায় এবং একসঙ্গে প্রতিরোধের আহ্বান জানায়, তাহলে রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব হবে।

শিবির সভাপতি বলেন, ‘আমি কর দেব, সেই করের টাকায় সরকার অস্ত্র কিনবে, পুলিশ পালন করবে, আবার আমিই গিয়ে মারামারি করব, এটা তো হতে পারে না। আগে প্রশাসন ব্যবস্থা নেবে। জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সরকার যদি তা না পারে, তাহলে পদত্যাগ করুক। যারা পারবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ