spot_img
spot_img

বিএনপির একজনকে মারধর করলে আওয়ামী লীগের ১০ জনকে মারব: মজিবর রহমান

বিএনপির কোনো নেতাকর্মীকে মারধর করা হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মীকে মারধরের হুঁশিয়ারি দিয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা।
একই সঙ্গে বিএনপির একজনের বাড়িতে আগুন দেওয়া হলে আওয়ামী লীগের ১০ জনের বাড়িতে আগুন দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

মজিবর রহমান মোল্লা বলেন, যদি একজন বিএনপির নেতাকর্মী মাইর খায়, আমরা ১০ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে মারব। যদি একটি বাড়ি পোড়ে, ১০টি বাড়ি আওয়ামী লীগের পোড়াব।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অনেক সুযোগ আমরা দিয়েছি ভালো থাকার জন্য। আমরা আর সুযোগ দেব না। ১৭ বছর আমরা রাজপথে ছিলাম, এখনও রাজপথে আছি।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগ যে অবস্থা শুরু করেছে, তার প্রমাণ দেখছেন গোপালগঞ্জে। সেখানে থানা ও আমাদের দলের এমপির বাড়িঘর জ্বালিয়ে, পুড়িয়ে, ভাঙচুর করে ধ্বংস করা হয়েছে। থানা লুট করা হয়েছে। আমরা সে জন্য গোয়ালন্দ মোড়ে অবস্থান নিয়েছি। এখানে কখনো এ ধরনের পরিস্থিতি দেখা দিলে তা প্রতিহত করব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ