নড়াইলে বিএনপির দুই নেতাকে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার নির্দেশে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ ঘটনায় মাশরাফিকে দায়ী করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে আমজনতার দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, নড়াইলে মাশরাফি বিন মর্তুজার নির্দেশে দুজন বিএনপি নেতা খুন হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাকে দ্রুত গ্রেপ্তার করুন।
সমাবেশে সভাপতিত্ব করেন আমজনতার দলের সভাপতি তারেক রহমান।











