ফ্যাসিবাদের পতনে শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের মানুষ রাজপথে নেমে এসেছিল। জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, দেশজুড়ে চলমান সন্ত্রাস ও নৈরাজ্য অচিরেই শেষ হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন সরকারি ও সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা হাতে পেয়েও দেশে টিকে থাকতে পারেনি, তখন এখন আবার দেশে ফিরতে চাওয়ার প্রশ্নই ওঠে না।
রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমীর বলেন, দেশজুড়ে চলমান সন্ত্রাস ও নৈরাজ্য অচিরেই শেষ হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন সরকারি ও সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা হাতে পেয়েও দেশে টিকে থাকতে পারেনি, তখন এখন আবার দেশে ফিরতে চাওয়ার প্রশ্নই ওঠে না। তারা দেশে ফিরতে চাইলে দেশ ছেড়ে চলে গিয়েছিল কেন।
নির্বিচারে গুম ও হত্যাকাণ্ডের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নীরবতার সমালোচনা করে তিনি বলেন, তখন আওয়ামী লীগের ভালো কেউ কথা বলেননি। অথচ এখন অনেকে ভালো আওয়ামী লীগ সাজতে চেষ্টা করছেন। জাতি তাদের ভালোভাবে চিনে নিয়েছে।











