spot_img
spot_img

নিরাপত্তা পরিত্যাগ করে নেতানিয়াহু সরকার ইহুদি সন্ত্রাসবাদকে আশ্রয় ও সমর্থন দিচ্ছে: ইয়ার গোলান

দখলদারদের সহিংসতায় পশ্চিম তীর ‘বিস্ফোরণের দ্বারপ্রান্তে’ রয়েছে বলে সতর্ক করেছেন ইসরাইলের ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। তৃতীয় ইন্তিফাদা ঠেকাতে বর্তমান সরকার পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেছেন, নেতানিয়াহু সরকার ইহুদি সন্ত্রাসবাদকে আশ্রয় ও সমর্থন দিচ্ছে এবং নিরাপত্তা পরিত্যাগ করছে।

রোববার (২২ নভেম্বর) মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

গোলান বলেন, যারা তৃতীয় ইন্তিফাদা ঠেকাতে চান, তাদের বর্তমান সরকার পরিবর্তন করতে হবে। এই সরকার ইহুদি সন্ত্রাসবাদকে আশ্রয় ও সমর্থন দিচ্ছে এবং নিরাপত্তা পরিত্যাগ করছে।

তিনি আরও বলেন, ইহুদি সন্ত্রাসবাদ নিরীহ ফিলিস্তিনি ও ইসরাইলি সেনাদের ক্ষতি করছে এবং ইসরাইলকে নজিরবিহীন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে। ফিলিস্তিনিদের প্রথম দুটি ইন্তিফাদা শুরু হয়েছিল ১৯৮৭ ও ২০০০ সালে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ