spot_img
spot_img

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় বিড়িসহ আটক দুই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৭ হাজার ৬০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ দুই ভাইকে আটক করেছে র‌্যাব। আটক দুই ভাই হলেন দুরুল হুদা (৪৫) ও নাইমুল (৩২)।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে।

আটক দুরুল ও নাইমুল শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ছোট চক ঘোড়াপাখিয়া গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রামের জনৈক মোবারক হাজির বাড়ির সামনে দুই ব্যক্তি অবৈধ ভারতীয় বিড়ি বিক্রি করছেন। এমন তথ্যের ভিত্তিতে দুপুরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় পাতার বিড়িসহ ওই দু’ব্যক্তিকে আটক করে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ