spot_img
spot_img

বাংলাদেশকে ঘিরে নতুন ফাঁদ ও ষড়যন্ত্রের চেষ্টা করছে ভারত: নিপুণ রায়

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে নেই, এমন পরিস্থিতি তুলে ধরে ভারত নতুন ফাঁদ ও ষড়যন্ত্রের চেষ্টা করছে। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে এর দায় বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর চাপানোর অপচেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নিপুণ রায় চৌধুরী। সমাবেশে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে নিপুণ রায় বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যাতে কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পাড়া-মহল্লায় পাহারার ব্যবস্থা করতে হবে।

গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগও করেন তিনি।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরো বলেন, বাংলাদেশ নামক এই ভূখণ্ডে কোনো শকুনের চোখ পড়লে কিংবা থাবা দেওয়ার চেষ্টা করলে সেই চোখ ও হাত ভেঙে দিতে হবে। আমরা কোনো দেশের প্রভুত্ব মেনে নেব না।

নিপুণ রায় বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’ এই নীতিতেই দেশ পরিচালনা করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বেই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এখানে ধর্মের ভিত্তিতে নয়, সাংবিধানিকভাবে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ