spot_img
spot_img

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চাওয়া হাসিনার উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর

১৬ ডিসেম্বর বিমানে দেশে ফিরতে চাওয়া শেখ হাসিনার উন্মাদনা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ফেরারি আসামির বিমানে করে দেশে ফিরতে চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

আমিনুল ইসলাম বলেন, ভারতে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কর্মকাণ্ডে দলটির সন্ত্রাসী ও খুনি পরিচয় আরও স্পষ্ট হচ্ছে।

এদিকে, জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপক্ষ জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ