spot_img
spot_img

৩০০ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে আফগানিস্তান: মাওলানা মুজাহিদ

ইমারাতে ইসলামিয়া ওয়াখান সড়ক চীনের সীমান্ত পর্যন্ত সম্প্রসারণ করেছে। পাশাপাশি বড় বড় অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আফগানিস্তানের অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।

সোমবার (২৩ নভেম্বর) পাকতিয়া প্রদেশে ওয়াখানকে কেন্দ্র করে আয়োজিত ঐতিহ্যবাহী ‘নাশতার’ কবিতা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মাওলানা মুজাহিদ বলেন, ওয়াখান ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসলেও বিভিন্ন চ্যালেঞ্জের কারণে এটি বন্ধ ছিল। এই পথের আরও উন্নয়নের মাধ্যমে আফগানিস্তানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ইমারাতে ইসলামিয়া দৃঢ়প্রতিজ্ঞ।

পাকতিয়া থেকে ওয়াখান সম্পর্কে সচেতনতা সৃষ্টি জাতীয় ঐক্যের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, আফগানিস্তান একটি অবিভাজ্য দেশ।

দেশটির অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে মাওলানা মুজাহিদ বলেন, ইমারাতে ইসলামিয়া ক্ষমতায় ফিরে আসার পর বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ইমারাতে ইসলামিয়ার প্রশাসনিক কাঠামোর অধীনে ১০ লাখ ৪০ হাজার সরকারি কর্মচারী কাজ করছেন। আগের সরকারের আমলে ৮ লাখ সরকারি কর্মচারীর মধ্যে প্রায় ১ লাখ ছিল ভুয়া কর্মচারী।

তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়া ক্ষমতায় ফিরে আসার পর শুধু হেরাত প্রদেশেই ১ হাজার ৫০০টি কারখানা চালু হয়েছে। পাশাপাশি আফগানিস্তান ৩০০টি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে জানান তিনি।

১৪০৪ সৌর বছরে আফগানিস্তানের রপ্তানি ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানান মাওলানা মুজাহিদ। তিনি বলেন, বর্তমানে দেশের সম্পূর্ণ জাতীয় বাজেট অভ্যন্তরীণ রাজস্ব থেকে অর্থায়ন করা হচ্ছে। আগে বাজেটের ৭০ শতাংশ বিদেশি উৎস থেকে অর্থায়ন করা হতো।

দরিদ্র মানুষ, ভিক্ষুক, মাদকাসক্তি থেকে মুক্তির চেষ্টা করা ব্যক্তি, বিধবা ও এতিমদের সহায়তায় ১২৫ কোটি আফগানি নগদ সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক পথ বন্ধ হওয়ার প্রসঙ্গে মাওলানা মুজাহিদ বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে বেশ কয়েকটি সীমান্তপথ বন্ধ হওয়ার প্রায় এক বছর পেরিয়ে গেছে। তবে ইমারাতে ইসলামিয়া বিকল্প পথ চিহ্নিত করে দেশের অভ্যন্তরীণ বাজারে পণ্যসংকট ও মূল্যবৃদ্ধি রোধ করতে সক্ষম হয়েছে।

আফগানিস্তানের জাতিসংঘে প্রতিনিধিত্বের বিষয়টি নিয়েও সমালোচনা করেন তিনি। মাওলানা মুজাহিদ বলেন, জাতিসংঘে আফগানদের প্রতিনিধিত্ব করতে দেওয়া হচ্ছে না। ফলে সেখানে নিজেদের অবস্থান তুলে ধরা এবং তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব দেওয়ার সুযোগ থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।

শিক্ষা খাতের চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশা প্রকাশ করেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র। তিনি বলেন, স্কুল, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় মাদরাসাগুলোতে শিক্ষার মান উন্নত হয়েছে। বর্তমানে ১০ লাখেরও বেশি মানুষ ধর্মীয় ও আধুনিক শিক্ষা গ্রহণ করছেন।

দেশটির নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে মাওলানা মুজাহিদ বলেন, জনগণের সহযোগিতার মাধ্যমে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অর্জিত হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী সম্ভাব্য হুমকি প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

গত পাঁচ বছরে আদালতের সব রায় শরিয়াহ অনুযায়ী দেওয়া হয়েছে এবং ইসলামি বিচারব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান তিনি।

টিএপিআই, কুশ তেপা খাল, ওয়াখান সড়ক ও খনিজ সম্পদ উত্তোলনসহ বড় বড় অর্থনৈতিক প্রকল্পের কথা উল্লেখ করে মাওলানা মুজাহিদ বলেন, এসব প্রকল্প সম্পন্ন হলে আফগানিস্তানের অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুত্র : টোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ