spot_img
spot_img

প্রথমবারের মতো বিদেশি কূটনীতিকদের দেশের পরিস্থিতি নিয়ে ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথমবারের মতো ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের দেশের পরিস্থিতি নিয়ে ব্রিফ করতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত ঘিরে উত্তেজনা এবং সাইবার সুরক্ষা আইন নিয়ে সরকারের ভাবনা ও অবস্থান তুলে ধরবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।

পাশাপাশি এসব ইস্যুতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার অবস্থানও জানার চেষ্টা করবে সরকার।

ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীরও উপস্থিত থাকার কথা রয়েছে।

এতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ আমেরিকা, চীন, রাশিয়া ও বৃটেনের শীর্ষ কূটনীতিক অথবা তাদের প্রতিনিধিরা অংশ নেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ