spot_img
spot_img

বগুড়ায় উপজেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবক কার্যালয়ের সামনে আগুন দিচ্ছেন। এতে কার্যালয়ের সামনে থাকা দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে যায়।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা পুলিশ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সূত্র: ঢাকা ট্রিবিউন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ