spot_img
spot_img

অক্সিজেন নিয়ে ভারতের পাশে দাঁড়াল সৌদি আরব

করোনা ভাইরাসের প্রভাবে একেবারে ধরাশয়ী হয়ে পড়েছে ভারত। বিশ্বের সব রেকর্ড ভেঙে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে ভারতে। আক্রান্তের সংখ্যা বাড়ায় তৈরি হয়েছে তীব্র অক্সিজেন সংকট। অক্সিজেনের জন্য দেশজুড়ে হাহাকার শুরু হয়েছে।

এমন সময় ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে ভারতের পাশে দাঁড়াল সৌদি আরব।

রোববার (২৫ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম সুত্রে এ তথ্য জানা যায়।

ভারতের অক্সিজেন সংকট কমাতে এই অক্সিজেন দ্রুতই পাঠাবে সৌদি আরব। আদানি গ্রুপ ও লিন্ডে কোম্পানির মাধ্যমে এই অক্সিজেন ভারতে আসবে।

এমনটাই জানিয়েছে সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ