দেশে বারবার গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় এসে ক্ষমতা কুক্ষিগত করতে নিজেরাই এই ব্যবস্থা বাতিল করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হলে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হতো।











