spot_img
spot_img

তুরস্কে আফগান ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান উপমন্ত্রীর

ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী শাহাবুদ্দিন সাকিব তুরস্কে বসবাসরত আফগান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পাশাপাশি ইস্তাম্বুল হালাল এক্সপো ২০২৬-এ অংশ নেওয়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) ইস্তাম্বুল সফরকালে তিনি এসব ব্যবসায়ী ও বিনিয়োগকারীর সঙ্গে বৈঠক করেন।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে উপমন্ত্রী আফগানিস্তানের বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সুযোগ, ইমারাতে ইসলামিয়ার সহায়ক নীতি ও সুযোগ-সুবিধা এবং শিল্প, বাণিজ্য, ট্রানজিট ও বিনিয়োগ খাতে সরকারের অর্জন তুলে ধরেন।

মন্ত্রণালয় জানায়, শাহাবুদ্দিন সাকিব আফগান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের দেশে ফিরে বিনিয়োগ করার পাশাপাশি বিদেশি বাজারে আফগানিস্তানে উৎপাদিত পণ্যের পরিচিতি ও প্রচার বাড়ানোর আহ্বান জানান।

এদিকে ইস্তাম্বুলে আফগানিস্তানের কনসাল জেনারেল বৈঠকে অংশগ্রহণকারীদের নিরাপত্তা, অর্থনীতিমুখী নীতি এবং বেসরকারি খাতের প্রতি সরকারের সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।

বৈঠকে আফগান ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সরকারের দেওয়া সহযোগিতা ও সুযোগ-সুবিধার প্রশংসা করেন। একই সঙ্গে আফগানিস্তানে ব্যবসার নতুন সুযোগ অনুসন্ধান, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ