spot_img
spot_img

গাজ্জায় ইসরাইল হামলা চালিয়ে ৫ ফিলিস্তিনকে হত্যা করেছে

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জার রাফাহ ও গাজ্জা সিটিতে হামলা চালিয়ে পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল। এসব হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দক্ষিণ গাজ্জার রাফাহতে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এ হামলায় আরও দুজন আহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেছেন, হামলায় তিনজন প্রতিরোধ যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

এদিকে গাজ্জা সিটিতে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা মেডিকেলস সাঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) স্থাপনার কাছে হামলা চালিয়ে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, নিহত দুই ব্যক্তি ওই স্থাপনায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

ইসরাইলি বাহিনী নিহতদের প্রতিরোধ যোদ্ধা হিসেবে সংশ্লিষ্টতার দাবি করেছে। তবে নিহতদের পরিচয় ও সংশ্লিষ্টতা নিয়ে প্রাথমিক প্রতিবেদনগুলোতে ভিন্ন তথ্য উঠে এসেছে।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজ্জায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এসব হামলায় প্রতিনিয়ত ফিলিস্তিনিদের হত্যা করছে দখলদার বাহিনী।

সূত্র: আনাদোলু, ওয়াফা, রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ