স্বৈরাচারী আ. লীগ শাসনামলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, অর্থপাচার রোধ ও খেলাপি ঋণের বোঝা মোকাবেলায় সরকার কাজ করছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আন্তর্জাতিক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। ব্যাংকিং খাতেও সংকটের ব্যাপকতা স্পষ্ট।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ দশমিক ৭ ট্রিলিয়ন টাকা, যা মোট বকেয়া ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।
আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিরীক্ষকদের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।











