ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী হাসিনার অসুস্থতা ও মৃত্যুর গুঞ্জনের মধ্যে তার সুস্থতার প্রমাণ হিসেবে পুরোনো অডিও প্রচারের ঘটনায় কটাক্ষ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, এক বছর আগের অডিও ব্যবহার করায় বিষয়টি বুঝতে আর কারও বাকি থাকার কথা নয়। এখন একমাত্র উপায় ভিডিও লাইভে এসে বলা।
শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দ্য ডিসেন্টের একটি ফ্যাক্টচেক প্রতিবেদন শেয়ার করে তিনি এ মন্তব্য করেন রাশেদ।
রাশেদ খাঁন বলেন, যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে একটি অডিও প্রচার করা হয়। তবে ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়েছে, অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।











