spot_img
spot_img

শিক্ষকদের রাজপথে আসতে হবে না, আপনাদের দায়িত্ব আমরা নিয়েছি: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের চাকরি ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজপথে আন্দোলনে নামতে হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, শিক্ষকদের রাজপথে আসতে হবে না, আপনাদের দায়িত্ব আমরা নিয়েছি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন ২০২৬-এ তিনি এসব কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি শিক্ষক-কর্মচারী অনুষ্ঠানে বলেছিলেন, চাকরির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমরা বলছি, শিক্ষকদের দায়িত্ব আমরা নিয়েছি। আমরা আপনাদের চাকরি চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তা আদায় করব এবং প্রতিটি দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব।

তিনি বলেন, তবে আপনারা সরকারি শিক্ষক ও এমপিওভুক্ত শিক্ষক। ক্লাস বাদ দিয়ে দাবি আদায়ের জন্য আপনারা রাজপথে আসবেন না।

অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আজকের অধ্যক্ষ সম্মেলনে আপনাদের কাছে আহ্বান জানাব, প্রতিষ্ঠানে ফিরে গিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আপনাদের ভাবতে হবে, আগামী দিনে আপনারা আপনাদের প্রতিষ্ঠানকে কীভাবে গড়ে তুলবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ