ইরাকের বাগদাদের ইবনে খতিব নামে একটি করোনা হাসপাতালে রোববার (২৫ এপ্রিল) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮২ জনে। এবং এতে ১১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৬ এপ্রিল) ইরাকের জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতি সূত্রে এসব জানা যায়।
একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একটি অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণের ফলে হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে। বাগদাদের নাগরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন, আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। কারণ, হাসপাতালটিতে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না।
জানা যায়, ফলস সিলিংয়ের কারণে আগুনের শিখা অত্যন্ত দাহ্য বস্তুর মাধ্যমে দ্রুত পুরো হাসপাতালে ছড়িয়ে পড়েছিল।












