নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি হাসিনা একটি মুসলিমবিদ্বেষী দেশে আশ্রয় নিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
তিনি বলেন, হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে যেতে হবে।
পাকিস্তানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ভারতের সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন, ভারত থেকে ৫০টিরও বেশি ছোট-বড় নদী বাংলাদেশে প্রবেশ করেছে। কিন্তু ভারত ধারাবাহিকভাবে ব্যারাজ নির্মাণ করছে, যাতে বাংলাদেশে পানির প্রবাহ বাধাগ্রস্ত করা যায়।
তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশ প্রতিবেশী একটি দেশের উপনিবেশে পরিণত হয়েছিল। এর ফলে দেশের জনগণ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, তাহলে ঢাকা সরকার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হবে।











