spot_img
spot_img

আমাকে হত্যা করতে কিলিং স্কোয়াড গঠন হয়েছে: কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, আমি ও আমার পরিবারকে হত্যা করার জন্য কিলিং স্কোয়াড গঠন করা হয়েছে। ওই নেতারা এখন দুবাই যাওয়ার চেষ্টা করছেন। কারণ তারা বিদেশে থেকে আমিসহ আমার পরিবারকে হত্যা করবেন।

রোববার (২৫ এপ্রিল) সাড়ে ৯টায় কাদের মির্জা তার সহযোগী স্বপন মাহমুদের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এসব কথা বলেন।

তিনি বলেন, অপশক্তিদের (প্রতিপক্ষ) সঙ্গে বৈঠক করার পর আমাকে একজন সাংগঠনিক সম্পাদক ফোন দিয়েছেন। আমি বলেছি— আমি এখন আর আওয়ামী লীগ করি না। এর পর মোবাইল বন্ধ করে দিয়েছি। এটি হলো সত্য কথা। আমি মিথ্যা বলতে পারব না।

তিনি বলেন, ফেনীতে কোনো হত্যা হলে নিজাম হাজারী বিদেশে থাকেন। সেই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জে কিলিং মিশন করার জন্য বাদল-মঞ্জুরা একরামের (সংসদ সদস্য) সঙ্গে মিটিং করতে দুবাই যাচ্ছে। তখনই ঘটনা ঘটতে পারে। শুনেছি একরাম ২৬ তারিখ দেশে আসার কথা রয়েছে। না এলে ওরা যাবে, আর এলে ঢাকাতে বৈঠক হবে। এটার সমন্বয় করছে মন্ত্রীর সহকারী জুয়েল।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কাদের মির্জা বলেন, আপনি মানবতার নেত্রী, আপনি এসব ঘটনার তদন্ত করেন। আপনার বিচার বিভাগীয় কর্মকর্তা দিয়ে তদন্ত করলে সব কিছু বেরিয়ে আসবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ