spot_img
spot_img

ভারতের ইন্ধনেই বাংলাদেশে অস্থিরতা বিরাজ করছে: রুহুল কবির রিজভী

ভারত বারবার ভিন্ন দেশে হস্তক্ষেপ না করার কথা বললেও তাদের ইন্ধনেই বাংলাদেশে অস্থিরতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘শেখ হাসিনাকে টোপ হিসেবে ব্যবহার করছে ভারত। দেশটি বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করতে চায়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের চারপাশেও কিছু দেশ আছে, যারা ইসরাইলের মতো আধিপত্যবাদী আচরণ করে। প্রতিবেশী দেশটি বাংলাদেশকেও ফিলিস্তিনের মতো একটি ভূখণ্ড বানানোর চেষ্টা করছে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চল বিচ্ছিন্ন করার অপচেষ্টা করছে একটি গোষ্ঠী।’

এ সময় সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রী যেভাবে বাংলাদেশ ‘দখল করার ঘোষণা’ দিয়েছেন, সে জন্য সরকারের কড়া প্রতিবাদ জানানো উচিত ছিল বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ