spot_img
spot_img

হেফাজতে ইসলামের ঘটনায় ২০ ছাত্রকে বহিষ্কার করল বি.বাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদরাসা

হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচীতে জড়িত থাকার অভিযোগে বি.বাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার ২০ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) মাদরাসার শিক্ষা সচিব মুফতি শামসুল হক সরাইলী স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার ২০২০/২১ শিক্ষাবর্ষের ছাত্রদের অত্র জামিয়ায় ভর্তি পালনীয় শর্তাবলীর ২৫ নং ধারায় মাদ্রাসার সমুদয় রীতিনীতি ও আইনকানুন অমান্য করে হুজুরদের বাধা উপেক্ষা করে গত ২৬ মার্চ সরকারি স্থাপনায় আক্রমণ করার সংবাদ পাওয়ার ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হলো।

বহিষ্কার হওয়া ছাত্ররা হলেন: আশেক এলাহী, মিজবাহ উদ্দিন, আবু হানিফ, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, মোবারক উল্লাহ, বুরহান উদ্দিন, আব্দুল্লাহ আফজাল, জুবায়ের, জুবায়ের, হিজবুল্লাহ রাহমানী, শিব্বির আহমেদ, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, সোলাইমান, রাকিব বিল্লাহ, তারিক জামিল ও হাবিবুল্লাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ