আমেরিকায় যারা দুই ডোজ করোনার টিকা নিয়েছেন এখন থেকে সীমিত পরিসরে জনসমক্ষে তাদের মাস্ক পরতে হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এর আগে করোনা মহামারিতে নতুন নির্দেশনা জারি করে দেশটির রোগ সংক্রমণ কেন্দ্র।
মঙ্গলবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এ ঘোষণা দেন।
করোনার নির্দেশনায় বলা হয়েছিল, বাইডেনের ১০০ দিনের কর্মকাণ্ডের সাফল্য হিসেবেই দেখছেন প্রবাসী বাংলাদেশিসহ মার্কিন জনগণ।
কিন্তু এবার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিলেন, টিকা যারা নিয়েছেন বাড়ির ভেতরে বা বাইরে তাদের মাস্ক পরার প্রয়োজন নেই।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি যদি টিকা দিয়ে থাকেন তবে আপনি বাইরে এবং বাড়ির বাইরেও আরও সুরক্ষিতভাবে আরো অনেক কিছু করতে পারবেন। তবে প্রেসিডেন্ট এটাও বলেছেন, বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক।












