spot_img
spot_img

গাজিপুরে শ্রমিক লীগের অফিসে ছাত্রলীগ নেতার হামলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজারে শ্রমিক লীগ তেলিহাটি ইউনিয়ন শাখার কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় শ্রমিক লীগের চার নেতা আহত হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।

আহত শ্রমিক লীগ নেতাদের দাবি স্থানীয় শ্রমিক লীগের অফিসের দখল নিতে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিক সরকার বাদী হয়ে ছাত্রলীগ নেতাসহ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। হামলায় আহতরা হলেন- তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিক সরকার, আজিজুল হক, হাফিজ উদ্দিন সরকার ও জহিরুল ইসলাম।

এদের মধ্যে গুরুতর আহত শফিক সরকার ও জহিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ