spot_img
spot_img

চট্টগ্রামে পতেঙ্গায় অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১

চট্টগ্রাম পতেঙ্গায় কর্ণফুলী নদীর ৯ নম্বর ঘাট এলাকায় ক্রুড অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডে ১ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

তবে আগুন লাগার কারণ এবং নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ