spot_img
spot_img

ঈদে নেতাকর্মীদের ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিলেন কাদের মির্জা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে দশ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন সেখানকার মেয়র আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন।

স্ট্যাটাসে কাদের মির্জা লিখেন, ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে দশ লাখ টাকা ও গরিব অসহায় পাঁচ হাজার মানুষের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করবো।

এর আগে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন কাদের মির্জা। তাছাড়া তিনি আর জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন না বলেও ঘোষণা দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ