spot_img
spot_img

স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে মাকে খুন করল ছেলে

নওগাঁর আত্রাইয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে শিলপাটা দিয়ে মাথা থেঁতলে মাকে হত্যা করেছে এক নিষ্ঠুর ছেলে।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা পূর্বপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত জাহিদা বেওয়া (৬০) ওই গ্রামের হারান প্রামাণিকের স্ত্রী। ঘটনার পর ছেলে জাহিদ হাসান ও তার স্ত্রী রহিমা বেগমকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃদ্ধা মা জাহিদা বেওয়ার সঙ্গে ছেলে জাহিদ হাসান ও তার স্ত্রী রহিমা বেগমের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ছেলে জাহিদ মসলা বাটার শিলপাটা দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে মা জাহিদা বেওয়া মাটিতে লুটিয়ে পড়ে নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাদের দুইজনকে আটকে রেখে পুলিশে সংবাদ দেয়।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এলাকাবাসীরা থানায় সংবাদ দিলে জাহিদ হাসান ও তার স্ত্রী রহিমা বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ