হেফাজতে ইসলামের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর নতুন করে ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (৩ মে) ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, এদিন বায়তুল মোকাররমে চলতি বছরের মার্চ মাসের ঘটনায় পল্টন থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা আরেক মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গ্রেফতারের পর মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত।












