spot_img
spot_img

আবারও ২ দিনের রিমান্ডে মাওলানা মামুনুল হক

চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী আন্দোলনে সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের সদ্য সাবেক যুগ্ম মহাসচিব, সংগঠনটির ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৪ মে) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে মাওলানা মামুনুল হকের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ