spot_img

চালুর দিনই পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী বছর যখন পদ্মা সেতু চালু হবে সেদিনই সেতুর ওপর দিয়ে মাওয়া প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে।

আজ মঙ্গলবার (৪ মে) মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভায়াডাক্ট-২ এর মাওয়া প্রান্ত পদ্মা সেতুর সঙ্গে সংযোগ স্থাপন কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের স্বপ্নের পদ্মা সেতু দেশের অনেক বড় অর্জন। এটি দেশের একটি বৃহৎ সামর্থ্য। পদ্মা সেতুতে সড়ক ও রেলপথ যুক্ত আছে। রেল অংশটি ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নির্ধারিত মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত ধরা আছে। তবে আগামী বছর পদ্মা সেতু উদ্বোধনের দিনে মাওয়া প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালু অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী দ্রুত কাজ চলমান আছে।

তিনি বলেন, মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সঙ্গে ভায়াডাক্ট ২ সংযোগ স্থাপিত হয়েছে। এপ্রিল পর্যন্ত মাওয়া থেকে ভাঙ্গা সেকশনের সার্বিক অগ্রগতি ৬৬ শতাংশ এবং সম্পূর্ণ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪১.৫৯ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ