spot_img

ভারত থেকে ভ্যাকসিন আনার চুক্তি এক অর্থে ভেঙে গেছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কোভিড-১৯ ভ্যাকসিন আনার চুক্তি এক অর্থে ভেঙে গেছে।

আইন অনুযায়ী চুক্তি থেকে ভারতের বেরুনোর সুযোগ না থাকলেও তাদের মানুষদের অবহেলা করে বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ করবে বলে আশা করেন না তিনি।

মঙ্গলবার (৪ মে) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় অংশগ্রহণ করেন।

করোনা নিয়ে ব্যতিব্যস্ত থাকার কারণে এতদিন একনেক মিটিং হয়নি বলে মন্ত্রী উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমরা এই সময়টাতে কোভিডে ব্যতিব্যস্ত ছিলাম। প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, তার প্রধান কাজ কোভিড মোকাবিলা করা। ব্যাখ্যা করে বললে আমাদের প্রতিবেশী বৃহৎ দেশ ভারতের কোভিডে যে তচনচ অবস্থা! পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা এটা নিয়ে উদ্বেগের মধ্যে ছিলাম। এ সময় আমাদের সব কাজ কোভিডকে ঘিরেই ছিল।’

তিনি বলেন, ‘ভারতের প্রতি আমাদের সমবেদনা আছে। আমরা পারলে তাদের সহায়তা প্রদান করবো। ভ্যাকসিন মিলছে না। অক্সিজেন মিলছে না। আশা করছি, এই অবস্থা আমাদের এখানে হবে না। ভারতের অবস্থা দেখে আমরা শিখছি।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ