spot_img
spot_img

খালেদা জিয়ার জন্য সারাদেশে আজ বিএনপির দোআ ও প্রার্থনা

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারা দেশের মসজিদে দোআ মাহফিল ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করবে বিএনপি।

আজ শুক্রবার (০৭ মে) বাদ জুমা সারা দেশের মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। সারা দেশে সব মসজিদ, বিভিন্ন প্রার্থনালয় যেগুলো আছে অন্যান্য ধর্মের, সেগুলোয় আমাদের সব ইউনিট খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠান ও প্রার্থনা করবেন।

গত ১১ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়ে খালেদা জিয়ার। দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ রিপোর্ট আসে বিএনপি নেত্রীর। শ্বাসকষ্ট ও করোনা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় তিনি এখন এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ