পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সোমবার (১০ মে) দিনাজপুরের হিলি ও যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। সকাল থেকে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকার পাশাপাশি বন্দরের ভেতরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে মঙ্গলবার থেকে সব ধরনের কাজ স্বাভাবিক হবে।
বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আস্যোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বাংলা বলেন, রবিবার (৮ মে) দিবাগত রাতে পবিত্র শবে কদর বা ২৭ রমজানের রাত পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে।
এদিকে পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্যও বন্ধ রয়েছে। তবে এ বন্দর দিয়ে দুই দেশের হাইকমিশন থেকে এনওসি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছেন।











