spot_img

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা বিএনপির

আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের দফতরের দায়িত্ব পাওয়া সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‌‌’আমি বিএনপির পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়ে আল আকসা মসজিদ এলাকায় ইসরাইলি বাহিনীর গোলা বর্ষণে নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।’

তিনি বলেন, ‌’ফিলিস্তিনিদের এই দুঃসময়ে তাদের বেদনার্ত জনগণ ও সরকারের ন্যায় আমরাও সমব্যথী। পবিত্র রমজানে এবং আজকে ঈদের দিনেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বিশ্বব্যাপী চলমান নৃশংসতার আরেকটি জঘন্য দৃষ্টান্ত। এই শোকাবহ ঘটনার সময়ে বাংলাদেশের জনগণ এবং বিএনপি ফিলিস্তিনিদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ