spot_img

হাসপাতাল থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া

হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিনে শেরেবাংলা নগরস্থ বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ দোয়া ও মোনাজাত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মাধ্যমে দেশবাসীকে, জনগনকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়েছেন। তিনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। তিনি শুধু নিজের জন্য নয়, সারাদেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন। দেশনেত্রী যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য আমরাও আল্লাহর কাছে দোয়া চেয়েছি।

বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গত ২৭ এপ্রিল থেকে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ