spot_img
spot_img

ফিলিস্তিনের সঙ্গে মধ্যস্থতায় রাজি নয় ইসরাইল

ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনের গাজায় গত সোমবার থেকে বোমা হামলা চালাচ্ছে।

এখনও যুদ্ধবিরতিতে যেতে রাজি নয় ইসরাইল।

মিশরের একটি প্রতিনিধি দল ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে মধ্যস্থতার বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। তবে কোনো ইতিবাচক সাড়া আসেনি।

ডিপিএ সংবাদ সংস্থার বরাত দিয়ে আজ শুক্রবার এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

এদিকে ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১০৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৫৮০ ফিলিস্তিনি।

শহীদদের মধ্যে ২৭ শিশু ও ১১ নারী রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এ তথ্য জানিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ