spot_img

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল; চলছে চিকিৎসা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখেই তাকে করোনা পরবর্তী জটিলতার চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (১৭ মে) এ কথা জানান বেগম জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক তিনি।

গতকালকের মতো আজ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। খালেদা জিয়া এখনও কৃত্রিম অক্সিজেন নিচ্ছেন। ডায়াবেটিসও রয়েছে আগের মতোই। কিডনিতেও কিছুটা সমস্যা রয়েছে। হাসপাতালে ভর্তির পর ১৪ দিন ধরে সিসিইউতে রয়েছেন বেগম জিয়া।

ডা. জাহিদ হোসেন বলেন, করোনাভাইরাস সংক্রমণমুক্ত হলেও পুরোনো রোগ আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি।

ডা. জাহিদ বলেন, বেগম জিয়ার পোস্ট কোভিড নানা রোগের বিষয়ে চিকিৎসকরা নিবিড় পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নিচ্ছেন। এর বেশি কোনো আপডেট নেই। এটা একটা লং টার্ম চিকিৎসা। চিকিৎসক হিসেবে এখনই কিছু প্রেডিকশন করে বলা যাবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ