spot_img
spot_img

ফিলিস্তিনে নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল

ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা ও মুসলমানদের পবিত্র ভূমি আল-আকসায় বর্বর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী বরিশাল মহানগর।

মঙ্গলবার (১৮ মে) সকালে নগরীতে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: মতিউর রহমান। উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মো: মিজানুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট সালাহ উদ্দিন মাসুম, অধ্যাপক আনোয়ার হোসাইন, মো: আমিনুল ইসলাম, শিবির মহানগর সেক্রেটারি মো: শাহজালাল প্রমুখ।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দখলদার সন্ত্রাসীদের ইসরাইল নামক একটি রাষ্ট্র মুসলমানদের পবিত্র ভূমি জেরুসালেম ও মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদকে দখল করতে চায়। এই আল-আকসা মসজিদ মুলিম উম্মার হৃদয়ের স্পন্দন। দখলদার ইহুদিবাদী ইসরাইল আমাদের মুলিম জাতিসত্বার অস্তিত্বে আঘাত হেনেছে। এটি অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছে।

বক্তারা আরো বলেন, তারা ফিলিস্তিনের অসহায় নারী এবং শিশুদের ওপর বর্বরোচিত হামলা করে তাদেরকে শহীদ করছে। তাই আমরা মুসলিম উম্মা তথা ইসলামী দেশগুলোর রাষ্ট্র প্রধানদের এই চলমান হামলা ও নির্যাতনের বিরুদ্ধ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই। নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাড়ানোর দাবি করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ