spot_img

দ্রুত টিকা দিতে ভারতকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

বাংলাদেশকে শিগগির অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়ার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ সময়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের চাহিদাসহ বাংলাদেশের অবস্থান সম্পর্কে অবগত আছেন বলে জানান।

মঙ্গলবার (১৮ মে) টেলিফোনে আলাপকালে ড. মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে এ অনুরোধ করেন।

ড. মোমেন বলেন, ভারত যেহেতু সময়মতো টিকা দিতে পারেনি সেজন্য বাংলাদেশকে অতি শিগগির টিকা প্রদানের জন্য তিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ