ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ব্যাপক সহিংসতা চালিয়ে এখন পর্যন্ত তিনটি মসজিদ ধ্বংস করেছে।
গাজার ওয়াকফ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যম ‘ফিলিস্তিন আল ইয়াউম’ জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় গত কয়েক দিনের হামলায় তিনটি মসজিদ ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া আরও ৪০টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার আশঙ্কায় আরও ৪২টি মসজিদ বন্ধ রাখা হয়েছে বলেও ওয়াকফ মন্ত্রণালয় জানিয়েছে।
এ ছাড়া দশম দিনে ইসরায়েলের বিমান হামলায় ২১৯ জন নিরীহ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে প্রায় ৬৩ জন শিশু। এমন ভয়াবহ প্রাণঘাতী সহিংসতা থামাতে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে।
এদিকে এত প্রাণহানির পরেও ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।












