spot_img
spot_img

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ফিলিস্তিন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নৃশংসতার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। সাম্প্রতিক চালানো হামলার পরিপ্রেক্ষিতে দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হবে।

শুক্রবার (২১ মে) ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মদ শতেয়াহ এ ঘোষণা দেন বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম হারেৎজ।

সূত্রে জানা যায়, ইসরাইলের গাজায় বিমান হামলার মাধ্যমে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার বিচার চেয়ে অভিযোগ নিয়ে আইসিসিতে যাওয়ার পরিকল্পনা করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সম্প্রতি গাজায় যে হত্যাযজ্ঞ চালিয়েছে দখলদার ইসরাইল, তা যুদ্ধাপরাধের শামিল।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেন, নারী ও শিশুদের ওপর নৃশংস গণহত্যা চালানোর কারণে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাড়াতে হবে ইহুদিবাদী ইসরাইলকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ