spot_img

ওবায়দুল কাদের মেধাবী রাজনীতির প্রতীক: কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও কোম্পানিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা তার ফেইসবুক পোস্টে লিখেছেন, আমার পিতৃসমতুল্য সহোদর বড় ভাই। বাংলাদেশের মেধাবী রাজনীতির প্রতীক যিনি তৃণমূল থেকে নিজ মেধা ও শ্রমে এশিয়ার অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে পদাস্থিত হয়েছেন। বাংলাদেশের মন্ত্রিপরিষদের অন্যতম সফল মন্ত্রী হয়েছেন।

শনিবার (২২ মে) তার ব্যক্তিগত ফেসবুক আইডির পোস্টে তিনি এসব লিখেছেন।

তিনি লিখেছেন, আমরা সর্বদা রাজনীতি করেছি জনগণের জন্য জনকল্যাণের জন্য। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, ইনশাহল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের জন্য নিজেদের নিয়োজিত রাখবো।

পোস্টে তিনি আরো লিখেন, মানুষের মান অভিমানের মধ্যে মানব জীবন রচিত হয়। আপনজনের প্রতি সাময়িক অভিমান হলেও তা কখনো স্থায়ী হতে পারে না। সকল গ্লানি ভুলে শান্তির কোম্পানীগঞ্জ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে একত্রিত হতে আহ্বান জানাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ