যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি রেলস্টেশন চত্বরে এক বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সান জোসে সান্তা ক্লারা উপত্যকা ট্রান্সপোর্টেশন অথরিটি রেল স্টেশনে বুধবার এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রেলকর্মী এবং সন্দেহভাজন ওই ব্যক্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তি রেলের সাবেক কর্মী।
এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা বলেছেন, ঘটনার তদন্ত করা হচ্ছে এবং বিস্তারিত শিগগিরই জানানো হবে।
রেলস্টেশন কর্তৃপক্ষ বলছে, রেলকর্মীদের জন্য কর্মচারী সভা চলাকালে এ গুলির ঘটনা ঘটে।











