spot_img

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২২ জনের; নতুন শনাক্ত ১২৯২

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৮০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে আরও ১২৯২ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জন।

আজ বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গত একদিনে সুস্থ হয়েছেন এক হাজার ২৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ