spot_img

‘জীবন-জীবিকার সমন্বয়ে বাজেট চায় বিএনপি’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহামারীর সময়ে বিশেষ বাজেট চায় বিএনপি। যেখানে জীবন-জীবিকার সমন্বয় থাকবে। তবে জীবন আগে।

শুক্রবার (২৮ মে) সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট। করোনা নিয়ন্ত্রণ না করলে কোনো বাজেটই কাজে আসবে না।

তিনি বলেন, হরিলুটকে বৈধতা দিতেই এবারের বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে। করোনাকালে কারা এতো কালো টাকার মালিক হলো, জনগণ তা জানতে চায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ