spot_img
spot_img

নদওয়াতুল উলামার আদীব মাওলানা নজরুল হাফিজ ইন্তেকাল করেছেন

ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা লাখনৌর প্রবীণ উস্তাদ, উচ্চতর আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান মাওলানা নজরুল হাফিজ নদভী আজহারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার (২৮ মে) দুপুর ১ টায় লাখনৌর স্থানীয় একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

জানা যায়, স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় হঠাৎ করেই তার স্বাস্থের অবনতি ঘটে। পরে তৎক্ষণাৎ তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু স্বাস্থের অবস্থা আরো শোচনীয় হয়ে জুমার পূর্বেই তিনি ইন্তেকাল করেন।

মাওলানা নজরুল হাফিজ ছিলেন ভারতের প্রসিদ্ধ আলেমে এবং মাওলানা আবুল হাসান আলী নদভী রহ. এর অন্যতম ছাত্র। মাওলানা নজরুল হাফিজ রহ. এর উল্লেখযোগ্য ছাত্রদের মাঝে ভারতের প্রসিদ্ধ আলেম মাওলানা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী অন্যতম।

২০০২ সনে এপিজি আবুল কালাম তাকে ভারতের তৎকালীন শ্রেষ্ঠ আরবী সাহিত্যিক হিসেবে নির্বাচিত করেন এবং প্রেসিডেন্ট এওয়ার্ড দিয়ে তাকে সম্মান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ